রবিবার,১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হেজেলউড

শনিবার ম্যাচের তৃতীয় দিন লাঞ্চের পর বাংলাদেশের ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। হেজেলউডের তোপে প্রথমে ৬৫ রান করা মেহেদী হাসান মিরাজ এবং এরপর ইবাদত হোসেন সাজঘরে ফেরেন। এর ফলে ৪২৬ রানে অলআউট হয়ে যায় সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংস শেষে টাইগারদের লিড দাঁড়ালো ২২৮ রান।

তৃতীয় দিনে পড়া ৪টি উইকেটই নিজের ঝুলিতে পুরেছেন হেজেলউড। সবমিলিয়ে ৮৯ রানে ৬ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।

মিরাজকে আউট করার মধ্য দিয়েই ইনিংসে পঞ্চম উইকেটের পাশাপাশি টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক পূরণ করেন তিনি। অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন হেজেলউড।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন