শুক্রবার,১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে  জামালপুর পৌরসভা সংলগ্ন শহীদ সাখাওয়াত সদ্য অডিটোরিয়ামে কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাকিম, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রবিউল ইসলামের স্ত্রী নাহমুন নাহার লাবণী এবং আহত জুলাই যোদ্ধা মো. কামালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্য ও আহতদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন