কুড়িগ্ৰাম সদরের ভোগাদহ ইউনিয়নের কাজলদহ কালাইপাড়া গ্ৰামের স্থায়ী বাসিন্দা মুহাম্মদ আলীর ছেলে মোঃ সোহরাব আলীকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টার অভিযোগে উঠেছে । গতকাল রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ,একই গ্ৰামের মনসার আলীর ছেলে ও নাতিরা মিলে হত্যার উদ্দেশ্যে বেদম প্রহার করে এবং মারাত্মক আহত করে ।তার আত্মচিৎকারে এলাকা বাসী সোহরাবকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় ।তার মাথা ,পিঠ ,ঘার,পা,সহ বিভিন্ন জায়গায় ক্ষত করে।
শুধু তার মাথাতেই ১০ টা সেলাই পড়েছে । এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায় আহত সোহরাব হোসেনের মাথা ও লজ্জা স্থান সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।ধারনা করা হচ্ছে দেশীয় অস্ত্র ছোরা ,লাঠি, লোহার রড সহ ধারালো দেশীয় অস্ত্র দিয়ে বেদম মারপিট করে।
মিস্ত্রী কাজ না পাওয়ার জের ধরে তাদের দীর্ঘদিন থেকে মনমালিন্য চলছে ।সম্প্রতি মিস্ত্রী কাজ না পাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে
আহত অবস্থায় সোহরাব আলী এখন কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে এখন মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ।
এ ব্যাপারে আহতের ভাই মোঃ আলমগীর হোসেন বলেন ভাইয়ের সুচিকিৎসা শেষে দুসকিতি কারী গুপ্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে
এলাকা বাসী এই নিশংস ঘটনার সুষ্ঠু বিচার বিচার দাবি করছে
এ অভিযোগের ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান বিষয়টি মৌখিক ভাবে জেনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

