কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর বিশেষ অভিযানে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৪৬ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন , গরু, এবং ভারতীয় মদ জব্দ করা হয়।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, মাদক ও চোরাচালানে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি জিরো টলারেন্স রয়েছে। বিজিবি পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।




