শ্রদ্ধা, ভালোবাসা ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। চব্বিশের গণআন্দোলনে শহীদদের স্মৃতি স্মরণ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিনটি উপলক্ষে জেলায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠন নানা কর্মসূচির পালন করে।
বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে কলেজ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক অন্ন পূর্ণা দেবনাথ,পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী,জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ ও জেলা বিএনপির আহবায়ক মোস্তা ফিজুর রহমান,যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।সেখানে শহীদদের স্মরণে নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
পরে কলেজ মোড়স্থ পৌর অডিটরিয়ামে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সমন্বয়ক, বুদ্ধিজীবী ও সাধারণ নাগরিকরা বক্তব্য রাখেন।
এ ছাড়া জুলাই যোদ্ধা ভিত্তিক শিশুদের রচনা আবৃত্তি চিত্রাংকন প্রতিযোগীতা সকল শিক্ষা প্রতিষ্ঠানের দিবসের তাৎপয তুলে ধরে আলোচান সভা অনুষ্ঠিত হয়।




