মঙ্গলবার,১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত সহ ৫জন

জমিজমা বিরোধের মীমাংসার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে স্বামী-স্ত্রীসহ পাঁচজনকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে। জমিজমার দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে জমির মালিক আব্দুল করিমসহ পাঁচজন আহত হন।
মুমূর্ষু আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি। উল্টো বাদীদের বিরুদ্ধে মামলা নিয়ে আব্দুল করিমদের ধরার জন্য উঠে-পড়ে লেগেছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আব্দুল করিমের পৈতৃক সম্পত্তির জমি দীর্ঘদিন ধরে একই এলাকার সিরাজুল ইসলাম, বাচ্চু মিয়া ও শুকুর আলী গং দখল করে আসছেন। জমি উদ্ধারে একাধিকবার সালিশ বৈঠক হলেও জমি ছেড়ে দেয়নি বলে অভিযোগ করেন আব্দুল করিম।
আপস-মীমাংসার কথা বলে গত শুক্রবার সুচতুর সিরাজুল ইসলাম গং আব্দুল করিমকে তার বাড়িতে ডেকে নেন। আব্দুল করিম তার স্ত্রী সাবিনা বেগমসহ সিরাজুলের বাড়িতে গেলে সিরাজুল গং তাদের গালাগালি করে বলেন, ‘তোরা কিসের জমি পাইস, সবাইকে বিচার দিয়ে বেড়াস।’ এরপর নানা অকথ্য ভাষায় গালাগালি করে তাদের মারধর শুরু করে বলে অভিযোগ করা হয়।
তাদের মারপিটে গুরুতর আহত হন আব্দুল করিম, তার স্ত্রী সাবিনা বেগমসহ তাদের সঙ্গে থাকা আরও তিনজন। আহতদের চিৎকারে এলাকাবাসী তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে থানায় অভিযোগ দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ বলে অভিযোগ করেন আহতরা। উল্টো সিরাজুল ইসলাম গংদের মামলা নিয়ে আহত আব্দুল করিমকে ধরপাকড়ের চেষ্টা করছে পুলিশ—এমন অভিযোগও করেছেন তারা।
বর্তমানে আহত করিম হাসপাতাল ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এ ঘটনায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ক্যামেরায় ধরা পড়বে মহাসড়কের চাঁদাবাজি, পর্যায়ক্রমে ‘অটো ফাইন’: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

পুঠিয়া যাত্রী ছাউনিতে বিদ্যুৎ ও মোবাইল চার্জিং সুবিধা স্থাপন, প্রশংসায় এসিল্যান্ড শিবু দাস

রাজশাহী-ঢাকা মহসড়কের পুঠিয়া যাত্রী ছাউনিতে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের দুর্ভোগ