রবিবার,১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের ঈদগাঁওতে বন্য হাতির আক্রমণ কৃষক নিহত

কক্সবাজারের ঈদগাঁওতে ধান পাহারাকালে বন্য হাতির আক্রমনে ছাবের আহমদ (৬৯) নামে স্থানীয় এক কৃষকের মৃত্যু হয়েছে।

 বুধবার (১৫ এপ্রিল) ভোররাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় ভোররাতে ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন।

‎জানা যায়, প্রতিদিনের মতো ধানক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন ছাবের আহমেদ।

এসময় তিনি আগুন জ্বালিয়ে ফসল রক্ষার চেষ্টা করছিলেন। হঠাৎ একটি বন্য হাতি তাকে আক্রমণ করে। এতে তার দুই পা, হাত ও মুখে শুড় দিয়ে আঘাত করে  এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

সাতঘরিয়া পাড়া মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, রাতে হঠাৎ হাতির বিকট গর্জনে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি মসজিদের পাশেই ছাবের আহমেদের নিথর দেহ পড়ে আছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার আয়ে ই সংসার চলত। এখন ঐ পরিবার  সম্পূর্ণ অসহায়।

স্থানীয় মেম্বার জুবায়েদ উল্লাহ্ জুয়েল মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। বড় ছেলে মানসিকভাবে অসুস্থ। তিনি সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান।

ফুলছড়ি রেঞ্জের ‎রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম জানান, ‎সরকারিভাবে বন্য হাতির আক্রমণে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করার বিধান রয়েছে ।

এজন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করে এগিয়ে যেতে হবে।

খবর ছড়িয়ে পড়ায় এলাকায় শোকের  মাতম চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন