ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৫-২৬ ইং অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল উফসি রোপা আমন ও মরিচ বীজ ও শাকসবজি ও বৃক্ষরোপণ কর্মসূচি জন্য বৃক্ষ চারা, লেবু চারা সহ সার-বীজ বিতরন করা হয়েছে। বুধবার (১লা-জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ০৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৯৪৪ জন কৃষাণ-কৃষাণীর মাঝে বিনামূল্যে এসব সার-বীজ ও চারা বিতরন করা হয়। উক্ত বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া প্রমূখ। তাছাড়া এসময় উপজেলা কৃষি উপ-সহকারী, উপকারভোগী কৃষাণ-কৃষাণীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, ২০২৫-২০২৬ ইং অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ১৯৪৪ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। তার মধ্যে ১১শত কৃষকের মাঝে ধানের বীজ ও সার ৫০ জন কৃষকের মাঝে মরিচের বীজ ও সার, (৫০০শত) কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজি ও সার, ২৬৪ জন কৃষকের মাঝে বৃক্ষের চারা ও সার, ৩০ জন কৃষকের মাঝে লেবু চারা ও সার বিতরণ করা হয়।




