সোমবার,১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন,পোনা অবমুক্তিকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

“রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান,পোনা অবমুক্তিকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগার। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মোঃ আলী আজম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, জামায়াতের অধ্যাপক হালিম মাজাহার নূর, উপজেলা কৃষক দলের সভাপতি আখিঁরুজ্জামান মাসুম প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা.শারমিন আক্তার , এলজিইডি কর্মকর্তা আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শামীম।
অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি,দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে মৎস্যচাষে সফল তিনজন ব্যক্তিকে উৎসাহিত করতে পুরস্কার বিতরণ হাতে তুলে দেন। তারা হলেন,খানমরিচ ইউনিয়নের পূর্ব রামনগর গ্রামের মোঃ নুরাল প্রামানিক,চন্ডিপুর গ্রামের আব্দুল জাব্বার ও মন্ডতোষ ইউনিয়নের সুজাপাড়া গ্রামের সুনীল হলদার।
বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য উৎপাদন আরও বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয় সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের একটি পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ১৬ জুলাই ২০২৬ ইং থেকে ১৮ জুলাই ২০২৬ ইং পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য