বৃহস্পতিবার,১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়তে পরিচ্ছন্নতা কর্মসূচি

‘মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার—শহর রাখবো পরিষ্কার’ জামালপুর শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো.সোহেল রানা খান।
এ সময় শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, পরিবেশ রক্ষায় সচেতন হওয়া এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচি চলাকালে আয়োজকরা বলেন,সুন্দর শহর গড়ে তুলতে শুধু প্রশাসন নয়, নগরবাসীরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সবাই সচেতনভাবে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখলে জামালপুর শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপ দেওয়া সম্ভব।
কর্মসূচিতে যুবদলসহ দলীয় নেতাকর্মী স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন