শনিবার,১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় লোককবি রওশন ইজদানী ৫৯ তম মৃত্যু দিবস উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‎নেত্রকোনার কেন্দুয়ায়  শুক্রবার (১৯ জুন) বিকালে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান।

‎ স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম।

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রওশন ইজদানি একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর। সহ-আলোচক হিসেবে বক্তব্য দেন রোজবার্ড কিন্ডারগার্টেনের পরিচালক সালেহীন মাজিদ এবং কবি রওশন ইজদানীর দৌহিত্র মিজানুর রহমান ইজদানী।

‎এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, পালাকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, শিল্পী বাউল সালাম সরকার,
‎ দিলবাহার খান, আবুল বাসার তালুকদার, অলি উল্লাহ, জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের পরিচালক লুৎফর রহমান, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মস্তুফা ভূইয়া হাবুল, সাংবাদিক সালাউদ্দিন সালাম, কাউছার তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কবি সমরেন্দ্র বিশ্ব শর্মা।
‎আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা কবি রওশন ইজদানীর বিখ্যাত গ্রন্থ ‘খাতামুন নাবীঈন’ থেকে কাব্য পাঠ, ‘চিনু বিবির পুথি’ পাঠ, ‘বেজনী মেয়ের এবং ‘কৃষাণ-কৃষাণীর বৈশাখী ঝড়’ শীর্ষক নৃত্য পরিবেশন করেন । এ সময় উপস্থিত দর্শক-শ্রোতারা কবির সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক অবদানের স্মৃতিচারণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন