রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায় করা হচ্ছে কি না সেটি যাচাইয়ের জন্য অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, সোমবার (২৫মে) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাশ অভিযান পরিচালনা করেন।
এ সময় হাসিল আদায়ের রশিদ এবং হাটে আসা পশু ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলা হয়। অভিযানে হাট ইজারাদারদের অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।
এদিকে অভিযানের খবরে হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের মাঝে পরম স্বত্তি বিরাজ করছে।




