মঙ্গলবার,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধারসহ একজন সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ংকর ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে।

মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকায় অভিযান চালায় কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের অধীন ৯ ই বেংগল-এর একটি বিশেষ দল। অভিযানের সময় একটি বসতবাড়ির পাশ থেকে ২টি দেশীয় অস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।

পরবর্তী তদন্তে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জেরে মারুফ হাসান তাহসিন ও অজুফা বেগম পরিকল্পিতভাবে এসব অস্ত্র রেখে স্থানীয় সাংবাদিক ফরহাদকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে।

সন্দেহভাজন মারুফ হাসান তাহসিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর অভিযুক্তের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সেনাবাহিনীর এই অভিযানে একটি বড় ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।১১/০২/২৬ইং

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণের প্রথম প্রত্যাশা থাকে ভালো আচরণ: তারাগঞ্জে নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন,