‎কুড়িগ্রামে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

সকাল থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ছাএদল,যুবদল,স্বেচ্ছাসেবকদলরসহ বিভিন্ন কর্মী ও নেতৃবৃন্দ কুড়িগ্রাম ঈদগাহ মাঠ সংলগ্ন বিএনপি অফিসে জড়ো হতে শুরু করে। পরে একটি বর্ণাঢ্য র্্যালী ও শোভাযাত্রা বাহির হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কলেজ মোড় চত্বরে পথসভা ও দলীয় অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
সট- আব্দুল খালেক রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল গণমানুষের অধিকার আদায়ের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ,দেশের গণতন্ত্রের জন্য ও দেশের মানুষের বহুদলীয় গণতন্ত্রের জন্য দেশের মানুষের কথা বলার জন্য বাকস্বাধীনতার জন্য সংবাদপত্রের স্বাধীনতার জন্য আপনাদের মিডিয়ার স্বাধীনতার জন্য প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর আজ থেকে ৪৮ বছর আগে এই উদ্দেশ্যে তখন থেকে আন্দোলন করেছে এই দেশে যখনই সার্বভৌমত্ব নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে গণতন্ত্র ধ্বংস হয়েছিল তখন ঐ বিএনপি মাঠে ছিল। দলের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছি এদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য এদেশের মানুষের অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য বিএনপি রাজ পথে ছিল এখনও আছি ইনশাআল্লাহ আগামীতে থাকবো

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন