আজকের প্রশিক্ষণ আগামীর সমৃদ্ধি”—এই প্রত্যয়কে সামনে রেখে দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে কর্মসহায়ক যন্ত্রপাতি এবং চাকরি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেশের বেকারত্ব হ্রাস, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যুবসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি।