মঙ্গলবার,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৫ আগস্টের পরের ভাষণ দেখলেই বোঝা যায়, খালেদা জিয়া কেন আলাদা: ফারুকী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সবার থেকে আলাদা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বেগম জিয়ার বক্তব্য দেখলেই বোঝা যায়, তিনি কেন সবার থেকে আলাদা ছিলেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে শোক বইয়ে সই করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফারুকী বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা দেখলে ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন বেগম খালেদা জিয়া। এটা কিন্তু সহজ ছিল না, দীর্ঘদিনে অর্জন করেছেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া এক বিরল দৃষ্টান্ত। তিনি ছিলেন গ্রেস ও গ্রিটের বিরল সংমিশ্রণ।

প্রসঙ্গত, গত ৩৯ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণের প্রথম প্রত্যাশা থাকে ভালো আচরণ: তারাগঞ্জে নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন,