শনিবার,১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হলি ডে উপলক্ষে সব ধরনের ব্যাংক বন্ধ থাকবে

জানুয়ারি থেকে জুন পর্যন্ত হিসাব-নিকাশ সম্পন্ন করতে আগামীকাল বুধবার (১ জুলাই) দেশে পালিত হবে ‘ব্যাংক হলিডে’। ব্যাংক হলি ডে – তে গ্রাহকদের জন্য দেশের সব তফশিলি ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। পাশাপাশি  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সকল ধরনের শেয়ারের লেনদেনও বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রতি বছর ১ জুলাই ব্যাংকগুলো প্রথম ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত ও অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুতের জন্য ‘ব্যাংক হলি ডে’ পালন করে। পহেলা জুলাই, বুধবার সকল ধরনের হিসাব খোলা থেকে শুরু করে ব্যাংক শাখায় টাকা জমা-উত্তোলন, চেক নিষ্পত্তি, পে-অর্ডার, ডিমান্ড ড্রাফটসহ নিয়মিত গ্রাহকসেবা কার্যক্রম বন্ধ থাকবে।
জানা যায় যে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, তফশিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। এসব স্থানে শুধু হিসাব চূড়ান্তকরণ ও প্রশাসনিক কাজ চলবে, গ্রাহকসেবা দেওয়া হবে না।
তবে কার্ড সেবা,যেমন – এটিএম বুথ সহ কিছু সার্ভিস চালু থাকবে।
 উল্লেখ্য, প্রতিবছর ৩১ ডিসেম্বর বার্ষিক হিসাব সমাপনী উপলক্ষেও ব্যাংক হলিডে পালন করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন