ভোলার লালমোহন উপজেলায় সৌদি আরবের যুবরাজ ‘কিং সালমান হিউম্যানিটিরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২মার্চ ২০২৬) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ২৭টি মাদরাসা ও এতিমখানার নির্দিষ্ট প্রতিনিধিদের হাতে মোট ১৯২ কেজি (২৪ কার্টুন) খেজুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
তিনি বলেন, রমজান মাসে এতিম ও অসহায়, গরিব মেধাবী ছাত্র ছাত্রীরা মানুষদের ইফতারের কথা বিবেচনা করে সৌদি আরবের পক্ষ থেকে এই খেজুর উপহার হিসেবে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে তা বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এ ধরনের মানবিক সহায়তা এতিম ও দুস্থ মানুষের জন্য রমজানে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে।




