রংপুর নগরবাসীর দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি যৌথ উদ্যোগ গ্রহণ করেছে রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই উদ্যোগের আওতায় আনুষ্ঠানিকভাবে ‘প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম’ চালু করা হয়েছে এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।