মঙ্গলবার,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

যশোর এম এম কলেজের আবাসিক হলে ঢুকে ছাত্রকে কু*পিয়ে জ*খম

যশোর সরকারি এম এম কলেজের আবাসিক হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তিনি কলেজটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শহিদ আসাদ হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

রবিউলের অভিযোগ, গত সপ্তাহে একটি কোচিং সেন্টারে পরীক্ষার খাতা দেখে লেখার সময় সহপাঠী মিকাইলকে শিক্ষক দেখে ফেলেন। রবিউলই বিষয়টি শিক্ষককে দেখিয়ে দেন, এমন অভিযোগ তুলে মিকাইল তার ওপর ক্ষিপ্ত হন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে রবিউলের সঙ্গে মিকাইলের কথা কাটাকাটি হয়।
রাতের দিকে মিকাইলসহ অজ্ঞাত আরও ৪-৫ জন আসাদ হলের ভেতরে ঢুকে রবিউলের ওপর হামলা চালায়। তারা স্টিলের লাঠি দিয়ে মারধর করে এবং দা দিয়ে মাথায় কোপ দেয়। এতে রবিউল গুরুতর আহত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, রবিউলের মাথার পেছনে দা দিয়ে কোপের গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণের প্রথম প্রত্যাশা থাকে ভালো আচরণ: তারাগঞ্জে নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন,