বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার

ভোলা জেলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রামগঞ্জ ও হাটবাজারে মদ, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও জুয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালী মহলের আশ্রয়ে এসব দুষ্কৃতিকারীরা সহজেই আইনের ফাঁক গলে পার পেয়ে যেত। বর্তমানে সরকার পরিবর্তনের পরও বিভিন্ন এলাকায় এসব অবৈধ কার্যক্রম বন্ধ হয়নি।
বিশেষ করে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে মদ, ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের সরবরাহ ও ব্যবহার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এর ফলে যুবসমাজ নেশাগ্রস্ত হয়ে সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, বাড়ছে অপরাধ ও আইনশৃঙ্খলার অবনতি।
এ বিষয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন যদি কঠোর নজরদারি বৃদ্ধি করে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনে, তাহলে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সচেতন মহলের মত।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঈদগড়রের রুস্তম মেম্বার অপহৃত ৩০ লক্ষটাকা মুক্তিপণ দাবি প্রশাসনের হস্তক্ষেপ চাই এলাকাবাসী

কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁও–ঈদগড় সড়কের পানেরছড়া এলাকা থেকে জনপ্রিয় মেম্বার

‎কুমারখালী সরকারি কলেজের ক্রীড়া সাফল্য: জেলা পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন, ব্যক্তিগত ইভেন্টেও শীর্ষে

‎জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর জেলা পর্যায়ে