বুধবার,২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা দখলের অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ রেল স্টেশনের উত্তর পাশে জেলাপরিষদের প্রাচীন ডাক বাংলো। ১৯৩৮ সালে স্থাপিত এই বাংলোর চারপাশে সীমানা প্রাচীর রয়েছে। গত রাতে বাংলোর উত্তর পাশের জায়গা দখলে করে পাঁকা ইমারাত নির্মাণ শুরু করেছেন গোলাম মোস্তফা নামের এক ব্যবসায়ী। এর আগে তিনি ডাক বাংলোর সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেন। আর এসব কাজ তিনি করেছেন রাতের আধাঁরে বলে জানাগেছে।
স্থানীয়রা জানান,গোলাম মোস্তফা বড়ালব্রিজ বাজারে জিগাতলা  শ্যালো মেশিন ও যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় করেন। ডাক বাংলোর উত্তর পাশে তার ব্যবসা প্রতিষ্ঠান। সুযোগ বুঝে রাতে ১৫/২০জন লেবার-মিস্ত্রী লাগিয়ে জেলা পরিষদের জাযগা জবর দখল করে সেখানে আরসিসি পিলার নির্মাণ শুরু করেন।
পাবনা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, সেখানে আমাদের কেয়ারটেকার রয়েছে,তারপর কিভাবে দখল হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
ডাক বাংলোর প্রহরী আশরাফুল ইসলাম বলেন,রাতের অন্ধকারে ব্যবসায়ী গোলাম মোস্তফা সীমানা ওয়াল ভেঙ্গে জায়গা দখল করেছেন। রাতে বাংলোর ভিতরে ঘুমিয়ে থাকায় তিনি বাধা দিতে পারেননি। এর আগের রাতে সীমানা দেওয়াল যখন ভাঙ্গা হয তখন তিনি কর্তৃপক্ষকে জানাননি কেন- এ প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন এই কেয়ারটেকার আশরাফুল এই ওয়াল ভাঙ্গার সাথে জড়িত, রক্ষক যদি ভক্ষক হয়,তাহলে সম্পদতো হাত ছাড়া হবেই।
জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম(বিশু)বলেন,মঙ্গলবার সকালে অফিসে বসেই ঘটনাটি শুনেছেন তিনি। জায়গা উদ্ধারসহ জবর দখলকারীর বিবুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
জেলা পরিষদের মেসেজ পেয়ে মঙ্গলবার সকাল ১১টায় ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মিজানুর রহমান ঘটনাস্থলে যান এবং জায়গা  দখলের প্রমান পান। দেওয়ালও ভাঙ্গার সত্যতা মিলেছে তবে সেখানে রেল এবং জেলা পরিষদের সীমানা থাকায় জরিপের প্রয়োজন রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দিল্লিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সাদা পোশাক পরে পেটাচ্ছে পুলিশ: সমাজবাদী পার্টির নেতার দাবি

ভারতের দিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সাদা