পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদার পাড়ায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার বেলা তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।
জানা গেছে, উপজেলার পৌরসভার সরদার পাড়া এলাকা থেকে মোঃ হাফিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তিনি ওই এলাকার রজব শাহর ছেলে।
প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত মোঃ হাফিজুল ইসলামকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান চলমান থাকবে।




