মঙ্গলবার,২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে একজনের নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়া বাজার এলাকায় মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে রাসেল (৩০) নামের এক যুবককে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন,ভাঙ্গুড়া পৌর প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
 রাসেল ভাঙ্গুড়া পৌরসভার সারুটিয়া মহল্লার মৃত রেজাউল করিমের ছেলে।
মোবাইল কোর্ট পরিচালনা সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৯ (নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এসময় ভাঙ্গুড়া থানা পুলিশ তাকে সহযোগিতা করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দিল্লিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সাদা পোশাক পরে পেটাচ্ছে পুলিশ: সমাজবাদী পার্টির নেতার দাবি

ভারতের দিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সাদা