বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় বাংলা নববর্ষের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান।
সভায় নববর্ষ উদযাপনকে আনন্দঘন ও বর্ণিল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা।
উপস্থিত বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে সকলের অংশগ্রহণে সার্বজনীনভাবে উদযাপন করতে হবে। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন