রবিবার,২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া ইট বোঝাই ট্রাক দুর্ঘটনায় নিহত দুই আহত দুই

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যাওয়ায় ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে ট্রাকটি চারগাছ এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় আহত ট্রাকচালক ও তার সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের চিকিৎসা চলছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ থানায় রাখা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)-এর অনুমতি পেলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন, স্বাস্থ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও