ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম চোর চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
বোরহানউদ্দিন থানাধীন উত্তর দালালপুর গ্রামের  স্থায়ী বাসিন্দা মো. নাছির আহম্মেদ (৬০)-এর বসত ঘরে চুরির ঘটনায় মামলা রুজু হওয়ার পর তদন্তে নামে পুলিশ। তথ্য-প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বস্ত সোর্সের সহায়তায় দ্রুততম সময়ে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ ইয়ামিন (১৮), ২. মোঃ সাকিব (১৮) (উভয়  থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা)
উদ্ধারকৃত মালামাল: গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশি মুদ্রা (কুয়েতি দিনার), ব্র্যান্ডের হাত ঘড়ি, বিভিন্ন স্বর্ণালঙ্কার (গোল্ড প্লেট ও ইমিটেশন) এবং চুরির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মালামালগুলো বাদী শনাক্ত করেছেন এবং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপরাধমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশ, ভোলা সর্বদা সজাগ ও তৎপর।