মঙ্গলবার,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিমান চেয়ারম্যানের পদ ছাড়ছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

শেখ বশিরউদ্দীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত শেখ বশিরউদ্দীন আজ সোমবার তাঁর পদত্যাগপত্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেখ বশিরউদ্দীন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন। গত বছরের ২৬ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শেখ বশিরউদ্দীনকে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সাবেক চেয়ারম্যান মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হন।

তাঁর পদত্যাগের পর বিমানের নতুন চেয়ারম্যান কে হচ্ছেন- তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিমানের সদর দপ্তর বলাকায় কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শেখ বশিরউদ্দীনকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণের প্রথম প্রত্যাশা থাকে ভালো আচরণ: তারাগঞ্জে নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন,