শুক্রবার,২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগর উপজেলার প্রাণেশ মোদক এর আত্মসমর্পণ

ফেসবুকে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার বাসিন্দা প্রাণেশ মোদককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত রোববার (৫ জুলাই) তিনি ঢাকার বনানী থানায় আত্মসমর্পণ করলে সেখান থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে (৬ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। স্থানীয় সূত্র জানায়, প্রাণেশ মোদকের ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট প্রকাশিত হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর প্রাণেশ মোদক বনানী থানায় আত্মসমর্পণ করেন। তবে প্রাণেশ মোদক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ওই ফেসবুক পোস্ট সম্পর্কে তিনি কিছুই জানেন না এবং এটি তিনি করেননি। তিনি আরও জানান, প্রাণেশ মোদক ঢাকার কড়াইল বস্তি এলাকায় বসবাস করে ঝালমুড়ি ও চানাচুর বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এদিকে অভিযুক্ত ব্যক্তি এবং স্থানীয় একটি বিশ্বস্ত সূত্রের দাবি, পারিবারিক বিরোধের জেরে প্রাণেশকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার নামে ওই পোস্ট করে থাকতে পারেন। তবে এই দাবির সত্যতা এখনও তদন্তে নিশ্চিত হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন