প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত আজ শুক্রবার অনুষ্ঠিতব্য এ পরীক্ষাটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে পরবর্তী নির্দেশনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি নিয়মিত অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য জানতে প্রার্থীদের শুধুমাত্র কর্তৃপক্ষের ঘোষণার ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।




