মঙ্গলবার,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে ‘রোহিঙ্গা’ হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এমন ইঙ্গিত করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগের আমলে সদর আসনের এমপি সরাইল-আশুগঞ্জ এসে মাতব্বরি করতেন। এখন জোট থেকে আনা একজন রোহিঙ্গা প্রার্থী সদরের এমপি প্রার্থীকে সঙ্গে নিয়ে ঘুরেন। কিন্তু সরাইল-আশুগঞ্জের মানুষ এলাকার সন্তানকে দিয়েই জয়ী হবে।

মূলত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব। জুনায়েদ আল হাবিবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে, যা হলফনামার স্থায়ী ঠিকানায় তিনি উল্লেখ করেছেন। বর্তমান ঠিকানায় ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রাম উল্লেখ করেছেন।

উল্লেখ্য, জুনায়েদ আল হাবিব সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে একাধিক আয়োজনে যোগ দেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণের প্রথম প্রত্যাশা থাকে ভালো আচরণ: তারাগঞ্জে নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন,