মঙ্গলবার,২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় ভ্রাম্যমান অভিযানে ভেকু অকেজো

তেতুলিয়া দক্ষিণ বিল, শিলমাড়িয়া গভীর রাতে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাশ। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল হতে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। পরিবহনের সুযোগ না থাকায় এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর (ভেকু) যান্ত্রিকভাবে অকেজো করা হয়। ফসলি জমির টপসয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন