প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১.০০ টায় পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এ সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জিয়া উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব তানভীর আহমেদ এবং পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাজমুল হক।
সেমিনারে বক্তারা বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষ জনশক্তির গুরুত্ব তুলে ধরেন এবং প্রতারণামুক্ত ও নিরাপদ অভিবাসনের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। প্রশিক্ষণ গ্রহণ করে বৈধ উপায়ে বিদেশে যাওয়ার জন্য আগ্রহী যুবসমাজকে উদ্বুদ্ধ করা হয়।



