পার্বত্য জেলা পরিষদের অনিয়ম দূর্নীতি তদন্ত করে বিচার করা হবে

পার্বত্য মন্ত্রনালয়ের অধীন পার্বত্য জেলা পরিষদগুলোর বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ তদন্ত করে বিচার করা হবে। অন্তবর্তীকালীন বা এর আগের সরকারের আমলে গঠিত জেলা পরষদগুলোতে অনিয়ম দূর্নীতি যদি থাকে তা বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

 রবিবার ২৩  আগস্ট ২৬  রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগি মানুষের মাঝে প্রশিক্ষণের সনদ ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়ন নিশ্চিত করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে সরকার কাজ করছে। পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের উন্নয়নের কথা বিবেচনা করেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। সেই লক্ষ্যেই পার্বত্য অঞ্চলের শিক্ষা, যোগাযোগ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। উন্নত  এবং সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হলে দক্ষ মানব সম্পদ  তৈরী করতে হবে।

অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে পৃথক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাঙ্গামাটি শিশু পার্কের ওয়াচ-টাওয়ার ও রাঙ্গামাটি জেলা পরিষদের ই-লার্নিং সেন্টার উদ্বোধন করেন। এছাড়া খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে মহাপুরম খালের ওপর সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সেতু উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ,  পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

উল্লাপাড়ার দায়িত্বপ্রাপ্ত এমপি সেলিনা সুলতানা নিশিতা স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় শুভেচ্ছা

উল্লাপাড়ার দায়িত্বপ্রাপ্ত এমপি সেলিনা সুলতানা নিশিতা স্হানীয় সরকার ও সমবায়