গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব আবদুল জলিল ঝালকাঠির ঐতিহ্যবাহী ভিমরুলী পেয়ারা বাগান এবং বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার পরিদর্শনে ঝালকাঠি সফর করেছেন।
সফরকালে তিনি ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে উপস্থিত স্থানীয় পেয়ারা চাষি, ব্যবসায়ী এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের সাথে কুশল বিনিময় করেন এবং বাজারের সার্বিক পরিস্থিতি প্রত্যক্ষ করেন। পরিদর্শনের পাশাপাশি ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। মহাপরিচালক মহোদয় নিজ হাতে ভিমরুলি ভাসমান বাজার এলাকায় অবস্থানরত স্থানীয় জনসাধারণ, চাষি ও দর্শনার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
উক্ত সফর ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন:
• জনাব আবদুল জলিল, মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর
• জনাব সৈয়দ এ. মু’মেন, পরিচালক (প্রশাসন ও অর্থ)
• ডালিয়া ইয়াসমিন, পরিচালক (প্রচার ও সমন্বয়)
• গণযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ
• জেলা তথ্য অফিস, ঝালকাঠির সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
• স্থানীয় যুব সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ
পুরো কর্মসূচিটির সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন ঝালকাঠির জেলা তথ্য অফিসার জনাব লেলিন বালা। জেলা তথ্য অফিসের কর্মী এবং স্থানীয় যুব সংগঠনের স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

