ময়মনসিংহে চাঁদাবাজদের হামলার স্বীকার হয়েছেন মোঃ নজরুল ইসলাম নামের একজন ব্যাংক কর্মকর্তা।তিনি ময়মনসিংহের চরপাড়ার সোনালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। জানা যায় যে, উল্লেখিত ব্যাংক কর্মকর্তা নিজের নতুন বাড়ি তৈরীর কাজ করছেন।নির্মাণাধীন বাড়ি তৈরী করার জন্য কতিপয় সন্ত্রাসীরা নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।বাড়ি নির্মাতা নজরুল ইসলাম চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজদের হামলা ও মারধরের স্বীকার হন তিনি। মোঃ নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে,তিনি বলেন,এ ব্যাপারে কোনও আইনগত ব্যবস্থার দারস্থ হন নাই।



