ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ মো. হাছনাইন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
শুক্রবার (৬ মার্চ২০২৬) বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা বাজারে মো.রিয়াজের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. হাছনাইন দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মো. ফিরোজ ফরাজির ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা বেশ কিছুদিন তাকে নজরদারিতে রাখে। এবং পরে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
অভিযানটি পরিচালনা করেন দক্ষিণ আইচা থানার এসআই শাহীন। এ সময় তার সঙ্গে পুলিশের একটি দল উপস্থিত ছিল।
দক্ষিণ আইচা থানার ওসি মো. আহসান কবির ভাইর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে ভোলা জেলা বিশেষ প্রতিনিধি কে বলেন,, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ মো. হাছনাইনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি নজরদারিতে রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।



