মঙ্গলবার,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের নলবিলা অংশে এইদূর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২), চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা। চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল আমির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,রাতে মোটরসাইকেলযোগে ছেলে শামীমকে নিয়ে বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন নুরুল হোসেন।তারা মহাসড়কের নলবিলায় পৌঁছালে বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে এ সংঘর্ষ হয়। এসময় তারা দুজন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন,নুরুল হোসেনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছেলে শামীমকে আশংকাজনক অবস্থায় পৌর এলাকার জমজম হাসপাতাল নেওয়া হলে কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়।’

চালক পালিয়ে গেলেও দুর্ঘটনায় পতিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে জানিয়ে মো.আরিফুল

আমির বলেন,এঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণের প্রথম প্রত্যাশা থাকে ভালো আচরণ: তারাগঞ্জে নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন,