রবিবার,২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ৭ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা। আটক মরিয়ম বেগম উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা এবং জুয়েল মিয়ার স্ত্রী।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আশেকানে হাওলাপুরী নামের একটি বাসে তল্লাশি চালিয়ে মরিয়ম বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, একটি আইটেল বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবার ওজন প্রায় ৭০০ গ্রাম। এর আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গোড়ার মাটি সরে তৈরি হয়েছে বড় গর্ত; হাজারো মানুষের চলাচলের ব্যস্ত এলাকায় যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা

গাজীপুরের কালীগঞ্জে আবারও পল্লী বিদ্যুতের জরাজীর্ণ ও নড়বড়ে বিদ্যুতের খুঁটি

কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে ইউএনও

জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সম্ভাব্য ফ্যামিলি কার্ড কর্মসূচির