জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসন কক্সবাজার এর পক্ষ থেকে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।মধ্যরাতের এই বর্ণিল শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানে সামিল হয়েছিলেন কক্সবাজার জেলার সকল সরকারি দপ্তর, রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভাষা ও বর্ণের নৃত্যে, আবৃত্তির আবহে এই পুষ্পার্ঘ নিবেদন সার্থক করে তোলায় কক্সবাজার জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।



