মঙ্গলবার,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার খুরুশকুলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ বহু মামলার আসামি মামুন ও কায়ছার নামের দুই সহোদরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পালপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামুন ও কায়ছারকে গ্রেফতারের লক্ষ্যে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের খুরুশকুল আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে ভোরে পালপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই সহোদরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে মামুনের বিরুদ্ধে ১৮টি এবং কায়ছারের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি রামদা, ১টি চাপাতি, ১টি ১৮ ইঞ্চি লম্বা ছুরি এবং চার্জারসহ ৩টি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত দুই আসামিকে কক্সবাজার সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।০৭/০২/২৬ইং।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণের প্রথম প্রত্যাশা থাকে ভালো আচরণ: তারাগঞ্জে নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন,