মঙ্গলবার,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদগাঁও থানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে ঈদগাঁও থানা কর্তৃক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঈদগাঁও থানার মাঠ প্রাঙ্গণে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমদ পেয়ার, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সফল মাহমুদসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈদগাঁও থানার এসআই আজিমুল হক।

 

প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে। তারা একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত থাকার কথা জানান।

 

বক্তারা আরও বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।

 

অনুষ্ঠান শেষে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে ঈদগাঁও উপজেলার ৩৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন।১১/০২/২৬ইং।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণের প্রথম প্রত্যাশা থাকে ভালো আচরণ: তারাগঞ্জে নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন,