বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি বোমা হামলায় লেবাননে ফরিদপুরের প্রবাসী নারী দিপালী নিহত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর গ্রামের লেবাননপ্রবাসী রেমিট্যান্সযোদ্ধা দিপালী (৩৪) ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জানা গেছে, বুধবার  লেবাননের রাজধানী বৈরুতের কফিলের নিজ এলাকায় পরিবারের সঙ্গে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে। আকস্মিক এ বোমা হামলায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। একই হামলায় তার কফিল ও কফিলের পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
নিহত দিপালী চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে এবং মৃত রোজিনা খাতুনের সন্তান। জীবিকার তাগিদে তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে লেবাননে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমান।
বাংলাদেশ দূতাবাস, বৈরুত তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দূতাবাস সূত্রে আরও জানা যায়, তার মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোসহ পরবর্তী আনুষ্ঠানিকতা বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।
চর হরিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা।”
নিহতের বোন লাইজু জানান, দিপালী অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। তাদের পরিবারে বাবা, এক ভাই ও এক বোন রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের একজন ছিলেন দিপালী, যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঈদগড়রের রুস্তম মেম্বার অপহৃত ৩০ লক্ষটাকা মুক্তিপণ দাবি প্রশাসনের হস্তক্ষেপ চাই এলাকাবাসী

কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁও–ঈদগড় সড়কের পানেরছড়া এলাকা থেকে জনপ্রিয় মেম্বার

‎কুমারখালী সরকারি কলেজের ক্রীড়া সাফল্য: জেলা পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন, ব্যক্তিগত ইভেন্টেও শীর্ষে

‎জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর জেলা পর্যায়ে