মঙ্গলবার,২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে ভ্রাম্যমান আদালতের অভিযান ১০ হাজার টাকা জরিমানা

ভোলার লালমোহনে হাসপাতাল রোড এলাকায় জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার  ( ৯ মার্চ ২০২৬) বিকেলে  লালমোহন হাসপাতাল রোড এলাকায় হাজি জুলফিকার মিয়ার মার্কেটের দক্ষিণ পাশে  জ্বালানি তেল বিক্রির দোকানে এ অভিযান পরিচালনা করেন। এ সময় জ্বালানি তেল কেনার যথাযথ রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায়  দুটি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি মো. রেজওয়ানুল হকের নেতৃত্বে থানা পুলিশের  একটি টিম অভিযান পরিচালনা করেন।
এ ব্যপারে সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক বলেন, চলমান পরিস্থিতিতে সরকারের নির্দেশনা মোতাবেক জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন