মঙ্গলবার,২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় ভ্রাম্যমান অভিযানে কসাইয়ের জরিমানা

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মরা গরুর মাংস বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট নাবিল নওরোজ বৈশাখ।

এদিন অভিযানকালে উপজেলা ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। অভিযোগের ভিত্তিতে একটি কসাইয়ের দোকান পরিদর্শন করা হলে মরা গরুর মাংস বিক্রির প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি। তবে জবাইয়ের পূর্বে ভেটেরিনারি কর্মকর্তার মাধ্যমে পশু পরীক্ষা ও প্রত্যয়ন না নেওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ওই কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ নাবিল নওরোজ বৈশাখ বলেন,  জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন