মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ  জেলা।  অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নৈতিকতা  বিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয়।  ফুলেল শুভেচছা,  ক্রেস্ট ও নানারকম গিফট আইটেমসহ শিক্ষার্থীরা এমন সম্মাননা পেয়ে বেশ উচ্ছ্বসিত প্রশংসা করেন আয়োজকদের।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর  মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি  দাখিল ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে  জিপিএ-৫ পাওয়া তিন শতাধিক শিক্ষার্থী, সুধীমহল, শিক্ষকমন্ডলি,  অভিভাবকবৃন্দ, এবং বিভিন্ন  প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের  কেন্দ্রীয় দপ্তর  সম্পাদক মোঃ আজিজুর রহমান আজাদ। ছাত্রশিবিরের মানিকগঞ্জ জেলা সভাপতি মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আব্দুল মতিনের সঞ্চালনয় বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত  সাবেক  এমপি প্রার্থী ডাক্তার মোঃ আবুবকর সিদ্দিক,  মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম প্রমূখ।
প্রধান আলোচক  আজিজুর  রহমান আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মাধ্যমিকে ভালো ফলাফল অর্জন করেছো এখন তিনটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তা হলো উচ্চ মাধ্যমিকে অবশ্যই যেকোন মূূল্যে আরেক টি  এ-প্লাস পেতে হবে। তার জন্য সর্বপ্রথম ভালো একটি  কলেজে পড়ে বিশ্ব বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। আইটি জানতে হবে। শুধু মাত্র এ প্লাস দিয়ে বিশ্ব বিদ্যালয়ে পড়া যায়না সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে। আর অহংকারী হওয়া যাবেনা। পরীক্ষার আগে ধর্মিক পরে ধর্ম ছেড়ে দেওয়া যাবেনা।ভালো ফলাফল জীবনের গুরুত্বপূর্ণ হলেও এটাই শেষ লক্ষ্য নয়। উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বগুণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ গঠনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন