শনিবার,১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

“মানবতার ফেরিয়ালা খ্যাত শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন”

 শাহজাদপুর উপজেলার ইউএনও জনাব সাবরিনা শারমিন-এর বিরুদ্ধে ভিত্তিহীন ষড়যন্ত্র প্রতিরোধ ও উনার মেয়াদে উন্নয়নমূলক কাজ সচল রাখার আবেদন।
শাহজাদপুর উপজেলার সকলের প্রিয় একজন মানুষ সাবরিনা শারমিন।
সরে জমিনে খোজ নিয়ে জানা যায়
তার মতো একজন সৎ ন্যায়পরায়ন উপজেলা নির্বাহী অফিসার খুব কমই এই উপজেলায় আসছে,তার কাছে সকল শ্রেনীর মানুষ সাক্ষাৎ করতে পারে,বিভিন্ন অভিযোগ নিয়ে তার সাথে কথা বলতে পারে,নির অহংকার এই মানুষটার জন্য সকলের দোয়া ও ভালবাসা রয়েছে,সকলের দাবি শাহজাদপুরের সুষ্ঠু উন্নয়নে তার মতো একজন দক্ষ সৎ উপজেলা নির্বাহী অফিসার এ উপজেলায় দীর্ঘ মেয়াদে থাকতে পারলে উপজেলার সকল উন্নয়ন ও আইনের সু শাসন প্রতিষ্ঠা হবে
শাহজাদপুর উপজেলার সাধারণ ও সচেতন নাগরিকবৃন্দ বিভিন্ন শোসাল মিডিয়ায় তার সৎ ন্যায় নীতির কথা তুলে ধরেছে যা কখনো কোন উপজেলা নির্বাহী অফিসার কে নিয়ে হয়নি। শাহজাদপুর উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাবরিনা শারমিন অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি প্রতিরোধ এবং শিক্ষার মান উন্নয়নে উনার প্রশংসনীয় ভূমিকা ইতোমধ্যেই জনগণের মাঝে ব্যাপক আস্থা তৈরি করেছে।
শাহজাদপুরের সুষম ও পরিকল্পিত উন্নয়নের স্বার্থে উনার মতো দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা অত্যন্ত জরুরি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন