সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলায় আগমন উপলক্ষে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন মাননীয় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়। এসময় ডিআইজি মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার।
এসময় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয় প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন এবং ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মোঃ নুরুল আমীন, ডিআইও-১, ওসি ডিবি, কোর্ট ইন্সপেক্টর সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।