জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মিম গিফট কর্নারে গতরাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ দোকানটির মালিক সিরাজুল ইসলাম জানান,তার দোকানে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে অগ্নিকাণ্ডের সুত্রপাত হলো, তা এখনো জানা যায়নি।



