রবিবার,১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ

ভোর থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারে লাগানো ছিলো বোমা সাদৃশ্য বস্তু। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে শেষ পর্যন্ত বোমা সদৃশ্য বস্তু থেকে বেজে ওঠে বঙ্গবন্ধুর ভাষণ। ১৫ আগষ্ট শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে উদ্ধার করা হয় ঐ বস্তুগুলো। তবে পুলিশ বলছে আতঙ্কিত হবার কিছু নেয়, এগুলো বোমা নয়।
পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতের খুটির বিভিন্ন তারের সাথে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পায় সাধারণ মানুষ। বোমা সাদৃস্য বস্তু বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমতে থাকে সেখানে। খবর দেয় পুলিশে। সদর থানা পুলিশের একটি দল যায় ঘটনাস্থলে। সাধারণ মানেুষের সহায়তায় বক্সটি নামানো হয়। রাখা হয় পানি ভর্তির একটি বালতির ভিতর। কিছুক্ষণ পর কেটে দেওয়া হয় ব্যাটারির সাথে তারের সংযোগুলো। বক্সটি খুলে দেখা যায় সাউন্ড বক্স আকৃতির এক বস্তু। এরপর শহরের কোর্টমোড় ও ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুটির তারের সাথে আরো দু’টি বস্তু রাখার খবর আসে। পরে উদ্ধার করা হয় কোর্টমোড়ের বস্তুটি।
পথচারীরা জানায়, সকাল সোয়া ৯ টা থেকে পার্কের সামনের বক্স থেকে বাজতে থাকে বঙ্গবন্ধুর ভাষণ। দ্রুত পুলিশ সেখানে এসে বক্সটি নামিয়ে আনে। তিনটি বস্তু উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, আতঙ্কিত হবার কিছু নয়। এগুলো কোন বোমা সাদৃশ্য বস্তু নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা রেখেছে তার অনুসন্ধ্যান চলছে। এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন